• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, অন্তত ১শ’ নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকায় একটি স্বর্ণখনিতে ধস নেমেছে। এতে অন্তত ১০০ জন শ্রমিক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও খনি থেকে বেঁচে ফেরা শ্রমিকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার  (২৫ সেপ্টেম্বর) ধসের সময় খনিতে শত শত শ্রমিক কাজ করছিলেন। উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ধ্বংসস্তূপ সরানো শুরু করেন।

উদ্ধারকর্মী সানুসি আওয়াল জানিয়েছেন, “এ পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও অন্তত ১০০টি মরদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা আছে।” বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি বলেন, “আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। তবে শতাধিক শ্রমিক এখনো আটকা পড়ে আছেন।”

জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানিয়েছেন, খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!