• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

এএফসি অ্যাওয়ার্ডে ২ ক্যাটাগরিতে মনোনীত বাফুফে

স্পোর্টস ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রতি বছর এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজন করে তাদের বার্ষিক অ্যাওয়ার্ড নাইট। আগামী ১৬ অক্টোবর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে এএফসি অ্যাওয়ার্ডের ২৬তম আসর। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুই ক্যাটাগরিতে মনোনীত হয়েছে, যা এ পর্যন্ত তাদের সর্বোচ্চ মনোনয়ন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এএফসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নারী ও পুরুষ সেরা খেলোয়াড়সহ মোট ২০টি ক্যাটাগরির জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে।

বাফুফে গ্রাসরুটে তৃণমূল ফুটবলের উন্নয়নে অবদানের জন্য ব্রোঞ্জ ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। এ ছাড়া নর্দান মারিয়ানা ও ভিয়েতনামও ব্রোঞ্জ ক্যাটাগরিতে জায়গা পেয়েছে। প্রতিবেশি দেশ ভারত সিলভার ক্যাটাগরিতে মনোনীত হয়েছে, যেখানে আরও রয়েছে মালয়েশিয়া ও গুয়াম। গ্রাসরুটে গোল্ড ক্যাটাগরিতে রয়েছে চীন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

বাফুফে সম্প্রতি যশোরের শামসুল হুদা একাডেমিতে কয়েক’শ ক্ষুদে ফুটবলারকে নিয়ে বড় আয়োজন করেছিল এবং রাজশাহীতে নিবন্ধিত একাডেমিগুলোকে সনদও দিয়েছিল। এ ধরনের কর্মকাণ্ড ও প্রতিবেদনই এ স্বীকৃতির মূল কারণ।

গ্রাসরুট ছাড়াও এএফসি সদস্য দেশগুলোর ফেডারেশনকেও তিন ক্যাটাগরিতে বছরের কাজের ভিত্তিতে মূল্যায়নের স্বীকৃতি দেয়। রুবি ক্যাটাগরিতে বাংলাদেশ, গুয়াম ও লাও ফেডারেশন স্থান পেয়েছে। প্রশাসনিক কর্মকাণ্ডসহ সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতেই এই স্বীকৃতি দেওয়া হয়।

এছাড়া, এশিয়ার সেরা পুরুষ ফুটবলারের মনোনয়ন পেয়েছেন মালয়েশিয়ার আরিফ আইমান, কাতারের আকরাম আতিফ ও সৌদি আরবের সালেম। নারী ফুটবলার হিসেবে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার হলি, চীনের ওয়াং ও জাপানের হানা। এএফসি অ্যাওয়ার্ডে উদীয়মান খেলোয়াড়, রেফারি, ফুটসালসহ আরও নানা ক্যাটাগরির পুরস্কার রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার