• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের পঞ্চম ম্যাচে পাকিস্তানের কাছে ১১ রানে হেরে বিদায় নিল বাংলাদেশ। এর ফলে ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে যাচ্ছে এশিয়া কাপ। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ফাইনাল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ। বোলাররা দারুণ শুরু এনে দিয়েছিলেন। তাসকিন আহমেদ মাত্র চার বলের মধ্যে ফারহানকে ফেরান। পরে রিশাদ, শেখ মেহেদি ও মুস্তাফিজ মিলে পাকিস্তানের শীর্ষ ব্যাটারদের একে একে সাজঘরে ফেরান। এক পর্যায়ে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

তবে শেষদিকে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ ও নওয়াজের ১৫ বলে ২৫ রানের ইনিংসে ভর করে তারা দাঁড় করায় ১৩৫ রানের লড়াকু সংগ্রহ। বাংলাদেশের হয়ে তাসকিন ৪ ওভারে ২৮ রানে নেন ৩ উইকেট, রিশাদ ও মেহেদি শিকার করেন ২টি করে উইকেট।

টার্গেট তাড়ায় নেমেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ইমন শূন্য হাতে ফিরলে দলের চাপে পড়া শুরু হয়। ভারতের বিপক্ষে হাফসেঞ্চুরি করা সাইফ মাত্র ১৮ রানে বিদায় নেন। এরপর নুরুল হাসান, মেহেদি ও জাকের আলি দ্রুত আউট হলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

শামীম হোসেন কিছুটা লড়াই করেছিলেন। ২৫ বলে ৩০ রান করে আশা জাগালেও শাহীন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরার পর শেষ হয়ে যায় বাংলাদেশের সব প্রত্যাশা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান।

পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ ৩টি করে উইকেট নেন, সাইম আয়ুব পান ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ (হারিস ৩১, নওয়াজ ২৫, আফ্রিদি ১৯, সালমান ১৯; তাসকিন ৩/২৮, রিশাদ ২/১৮, মেহেদী ২/২৮)।
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৯ (শামীম ৩০, সাইফ ১৮, নুরুল ১৬; আফ্রিদি ৩/১৭, রউফ ৩/৩৩, সাইম ২/১৬)।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার