• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

চট্টগ্রামে এনসিপি নেতা সাঈদকে হুমকি, থানায় জিডি

চট্টগ্রাম প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পি.এম.
চট্টগ্রাম জাতীয় যুবশক্তির সিনিয়র সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ। সংগৃহীত ছবি

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির সিনিয়র সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদকে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কোতোয়ালি থানায় তিনি এ জিডি (নং–২২৯৭) করেন। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যুবশক্তি মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে হুজ্জাতুল ইসলাম সাঈদ তার বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেন। পাশাপাশি চট্টগ্রামে মিছিল ও গুপ্ত হামলার ঘটনায় ছাত্রলীগের নগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদানি জনিকে দায়ী করেন।

এরপর থেকেই অজ্ঞাতনামা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে তাকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়েছে।

হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, “যুক্তরাষ্ট্রে হামলার প্রতিবাদে আমরা প্রেসক্লাবের সামনে মিছিল-সমাবেশ করেছি। এরপর থেকেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা আমাকে ফেসবুক ও মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। তাই আমি কোতোয়ালি থানায় জিডি করেছি।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার