• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

রাজাপুরে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গাজীরহাট বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল আহাদ রুবেল গাজী। সভাপতিত্ব করেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী। এ ছাড়া রাজাপুর ও কাঠালিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাজাপুর বাঘরি নিউ স্পোটিং ক্লাব ও পুটিয়াখালী মিরেরহাট স্পোটিং ক্লাব। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করেছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও গাজীরহাট যুবসমাজ। কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী ও সংগঠক। বিশেষ করে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তাঁর অবদান অনস্বীকার্য।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার