• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নেতানিয়াহুর উপর নিষেধাজ্ঞা জারি করল স্লোভেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পি.এম.
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আগস্টে স্লোভেনিয়া ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা প্রথম ইইউ দেশ। এরও আগে তারা ইসরাইলি দুই মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোত্রিচকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে। কারণ, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক বক্তব্য’ দিয়েছিলেন।

২০২৪ সালের জুনে স্লোভেনিয়া নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের পথ অনুসরণ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে দেশটি গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র সমালোচনা করে আসছে। প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুসার সরাসরি এ হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে মুসার বলেন, ‘আমাদের সঠিক কাজটি করতে হবে। আমরা হলোকাস্ট ঠেকাতে পারিনি, আমরা রুয়ান্ডার গণহত্যা ঠেকাতে পারিনি, আমরা স্রেব্রেনিৎসার গণহত্যা ঠেকাতে পারিনি। কিন্তু গাজার গণহত্যা আমরা অবশ্যই ঠেকাতে হবে। এখন আর কোনো অজুহাত নেই।’

ইসরাইলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!