• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তুচ্ছ ঘটনা ঘটলেও পুলিশ সতর্ক : আইজিপি

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পি.এম.
বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আইজিপি বাহারুল আলম। সংগৃহীত ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে তুচ্ছ কিছু ঘটনা ঘটলেও পুলিশ সেগুলোকে গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, যেকোনও বিচ্যুতি বা নাশকতার ইঙ্গিত পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

তিনি বলেন, “প্রস্তুতি পর্বে প্রতিমার হাত বা মাথা ভাঙচুরের কিছু ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নিচ্ছি, কোনও কিছুই অবহেলা করা হচ্ছে না। যেখানে বিচ্যুতি হয়েছে, মামলা হচ্ছে।”

এবারের পূজার পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বাহারুল আলম বলেন, “এখানে এসে আপনাদের মধ্যে যে সৌহার্দ্য দেখলাম তা প্রশংসনীয়। আশা করছি, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে।”

নাশকতার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, “বড় ধরনের কোনও হুমকি নেই। তবে ছোটখাটো ঘটনা ঘটছে, আমরা সেগুলোর প্রতিটিতেই ব্যবস্থা নিচ্ছি। কেউ গ্রেফতারের পর পাগল দাবি করলে সেটিও যাচাই করা হচ্ছে।”

নিষিদ্ধ সংগঠনের নাশকতা প্রসঙ্গে আইজিপি জানান, পূজা উপলক্ষে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। “আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না, তবে ভয়ও করছি না,” বলেন তিনি।

এছাড়া তিনি জানান, “গতকাল শহরে পরাজিত ফ্যাসিস্ট শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল, আমরা আইনগতভাবে তা দমন করেছি।”

আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের সব মতামত গুরুত্ব দিয়ে আইন প্রয়োগ করা হচ্ছে বলেও মন্তব্য করেন আইজিপি বাহারুল আলম।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক