• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রথম বলের আক্রমণাত্মক রহস্য জানালেন অভিষেক

স্পোর্টস ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পি.এম.
অভিষেক শর্মা-ছবি সংগৃহীত

চলমান এশিয়া কাপে একাধিকবার ইনিংসের প্রথম বলেই চার বা ছক্কা হাঁকিয়েছেন অভিষেক শর্মা। যেন শুরুতেই প্রতিপক্ষকে বার্তা দিয়ে দেন, তিনি কেমন ক্রিকেট খেলতে যাচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধেও খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। যদিও সেই ম্যাচে শুরুতে কিছুটা ধীরগতিতে খেলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করেই জয় পায় ভারত। ৩৭ বলে করেন ৭৫ রান।

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় ভারত। ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে অভিষেক জানান, কেন তিনি প্রথম বলেই বড় শট খেলতে পছন্দ করেন।

ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার তাকে প্রশ্ন করেন, প্রায়ই কেন ইনিংসের প্রথম বলেই ছক্কা বা চার মারেন। জবাবে অভিষেক বলেন, “আমি আগে থেকে খুব একটা ভাবি না। বলটা যদি ব্যাটে আসে, আমি শট খেলি। সেটা প্রথম বল হোক বা না হোক। প্রথম বলে ছক্কা মারা আমার কোনো অভ্যাস নয়।”

তাহলে কেন বেশ কয়েকটি ম্যাচে প্রথম বলেই বড় শট খেললেন? সেই ব্যাখ্যাও দেন তিনি- “অনেক বোলার আছেন যারা প্রথম বলেই উইকেট নেওয়ার চেষ্টা করেন। আমি তাদের বিরুদ্ধেই প্রথম বল আক্রমণ করার চেষ্টা করি। যেমন পাকিস্তানের বিপক্ষে শাহিন আফ্রিদি সামনে থাকায় দুটো ম্যাচেই প্রথম বলে বড় শট খেলেছি। তবে সব ম্যাচে তা করব না।”

বাংলাদেশের বিপক্ষে প্রথম তিন ওভার ধরে অপেক্ষা করেই ব্যাটিং শুরু করেছিলেন অভিষেক ও শুভমান গিল। এরও কারণ ব্যাখ্যা করেছেন তিনি- “এই উইকেটে আগে খেলা হয়নি। পিচ কেমন আচরণ করবে তা জানতাম না। তাই আমরা ঠিক করেছিলাম শুরুর কয়েকটা ওভার দেখে নেব, তারপর আক্রমণ করব।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার