• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ড. ইউনূসকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ক্লাবটির প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক রাষ্ট্রপতি দানিলো তুর্ক।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুর্ক এ আমন্ত্রণ জানান। তিনি ড. ইউনূসের ক্ষুদ্রঋণ ক্ষেত্রে অগ্রণী কাজের প্রশংসা করে বলেন, এর বৈশ্বিক প্রভাব অসামান্য।

দানিলো তুর্ক প্রধান উপদেষ্টাকে বলেন, “আপনি যদি আমাদের অনুষ্ঠানে অংশ নেন, আমরা আনন্দিত হব। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।” তিনি জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এ ধরনের রূপান্তর বিশ্বকে বিস্মিত করেছে।

ড. ইউনূস ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা বিশ্বমঞ্চে শেয়ার করতে আগ্রহী। তিনি বলেন, “আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা খুঁজছি। আমাদের মনোযোগ এই পথেই স্থির।”

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী