• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এস আলম সাইফুলসহ ২ ভাইকে গ্রেপ্তারের নোটিশ জারি

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এ.এম.
সাইফুল আলমের (এস আলম)। ছবি : সংগৃহীত

দুর্নীতির মামলায় পলাতক এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার দুইভাইসহ তিনজনকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আদালত নির্দেশ দিয়েছেন।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবিল হক জানান, পলাতক আসামিরা পরস্পর যোগসাজস করে একটি ভুয়া প্রতিষ্ঠান এ. এম. ট্রেডিংয়ের নামে ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৭০৮ টাকা আত্মসাৎ করেন। সেই টাকা দুর্নীতির মাধ্যমে স্থানান্তর/রূপান্তর করে ৩৪০ কোটি টাকা এস আলম সুপার ওয়েল লিমিটেডে সরিয়ে নেওয়া হয়।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে। আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি