• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

চোটের ধাক্কা সামলেও পিএসজি ম্যাচের আগে সুখবর পেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পি.এম.
স্পেনের কাতালান ক্লাব বার্সেলোনা। সংগৃহীত ছবি

দলের অন্যতম ভরসা ফারমিন লোপেজকে ইনজুরিতে হারানো বার্সেলোনার জন্য বড় ধাক্কা হলেও সামনে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুখবর পেয়েছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে মাঠে নামার এক সপ্তাহ আগে দলে ফিরেছেন ডিফেন্ডার আলেসান্দ্রো বালদে।

সেপ্টেম্বরের শুরুতে আন্তর্জাতিক বিরতির সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান বালদে। ফলে লা লিগায় ভালেন্সিয়া ও গেতাফে এবং চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি ২১ বছর বয়সী এই লেফট-ব্যাক। তবে মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলনে ফেরেন।

আগামী বৃহস্পতিবার রিয়াল ওবেইদো ও রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বালদে মাঠে নামার সম্ভাবনা কম। তবে ১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে তাকে পাওয়া যেতে পারে।

একই সঙ্গে হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আরেক ডিফেন্ডার পাউ কুবার্সি। যদিও গেতাফের বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামানো হয়নি তাকে।

অন্যদিকে, বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন মিডফিল্ডার ফারমিন লোপেজ। এর আগে থেকেই বাইরে আছেন মিডফিল্ডার গাভি ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ইনজুরির কারণে ফরোয়ার্ড লামিনে ইয়ামালও দলের শেষ তিন ম্যাচে খেলতে পারেননি।

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার