• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

করাচিতে বাংলাদেশ ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পি.এম.
সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে বাংলাদেশ উপ-হাইকমিশনে আজ ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান।

প্রধান অতিথি স্বরাষ্ট্র সচিব তাঁর বক্তব্যে আধুনিক কনস্যুলার পরিষেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার বর্তমান সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। হাইকমিশনার পাকিস্তানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ই-পাসপোর্ট কার্যক্রম বিপুল সাড়া ফেলেছে বলে উল্লেখ করেন। 

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরিশেষে বাংলাদেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। 

করাচিতে বাংলাদেশ উপ-হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে এক নব দিগন্ত উন্মোচিত হলো। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল