• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়রের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ এ.এম.
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-প্যারিসের মেয়র অ্যান হিডালগো-ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিডালগো বৈঠক করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলে এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট-বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। 

ড. ইউনূস বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগোচ্ছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, “আসন্ন নির্বাচন হবে গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর, যা দেশকে নতুন যুগে প্রবেশ করাবে।”

অলিম্পিক প্রসঙ্গে তিনি জানান, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার ইভেন্টে পরিণত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, অবশ্যই কার্বন নিরপেক্ষ হতে হবে।

প্যারিসের মেয়র অ্যান হিডালগো অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আমি আপনার নেতৃত্বকে শ্রদ্ধা করি। আপনি অসাধারণ কাজ করেছেন।”

বৈঠকে উভয় নেতা কক্সবাজারের শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তহবিল বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। মেয়র হিডালগো বিশ্বজুড়ে শরণার্থী শিবিরগুলোতে উন্নত জীবনযাত্রার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, রোহিঙ্গারা একদিন নিরাপদে মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরে যেতে পারবেন।

ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট বিষয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে, যাতে এ দীর্ঘমেয়াদি মানবিক সংকটের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা যায়।

বৈঠকের শেষে তিনি মেয়র হিডালগোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক