• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পাংশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি'র মতবিনিময় সভা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পাংশা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

পাংশা পৌর বিএনপি'র সভাপতি মো. বাহারাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রিংকু'র সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান, পাংশা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ হোসেন মন্ডল, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুমার কুন্ডু ও সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পাল ও সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা কার্তিক এবং পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি সাবেক সভাপতি নিখিল কুমার দত্তসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতিগণ।

বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। বিএনপির নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতির এই মহতী আয়োজনকে সফল করার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ