• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘এই সময়ে’ প্রকাশিত সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর: শায়রুল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদ মাধ্যম ‘এই সময়ে’ প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক বিজ্ঞিপ্তিতে এই দাবি করা হয়েছে।  

এতে বলা হয়েছে, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা “এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেন নি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।’
 
বিজ্ঞিপ্তিতে আরও বলা হয়েছে, মির্জা ফখরুল একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।
 
পাশাপাশি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করতে সাংবদিকদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম
ইসলামী ঐক্যজোট
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন
ছবি: ভিওডি বাংলা
রাষ্ট্রপতির পদত্যাগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংযত বিএনপি