• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘একে-৪৭’ সেলিব্রেশনের কারণ জানালেন ফারহান

স্পোর্টস ডেস্ক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর ‘একে-৪৭’ চালানোর ভঙ্গিতে উদযাপন করেছিলেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। যা নিয়ে ভারতে শুরু হয় ব্যাপক সমালোচনা। এবার নিজেই জানালেন সেই উদযাপনের নেপথ্যের কারণ।

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে সোমবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের মুখে পড়েন ফারহান। তিনি বলেন, “ওটা একেবারেই মুহূর্তের সিদ্ধান্ত ছিল। আমি সাধারণত হাফসেঞ্চুরি করার পর কোনো উদযাপন করি না। তবে হঠাৎ মনে হলো, এই ম্যাচে কিছু করব। তাই ওইভাবে উদযাপন করেছি। কে কীভাবে নিল, সেটা আমার মাথাব্যথা নয়।”

প্রতিপক্ষ ভারত বলেই কি এমন উদযাপন? এমন প্রশ্নের জবাবে সরাসরি কিছু না বলে নিজের খেলার ধরন নিয়ে কথা বলেন তিনি। ফারহান বলেন, “আমি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করি। প্রতিপক্ষ কে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ভারতের জায়গায় অন্য কেউ থাকলেও একইভাবে খেলতাম।”

ভারতের বিপক্ষে ম্যাচে ফারহান শুরুটা দারুণ করেছিলেন। হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহদের ওপর দাপট দেখিয়ে দ্রুত রান তুলছিলেন তিনি। দশম ওভারে অক্ষর প্যাটেলকে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন। এরপর ব্যাটের হাতল কাঁধে রেখে বন্দুক চালানোর ভঙ্গিতে উদযাপন করেন তিনি।

খেলাধুলার জগতে এ ধরনের উদযাপন ‘একে-৪৭ সেলিব্রেশন’ নামে পরিচিত। মুহূর্তের মধ্যে তার ছবি ও ভিডিও ভাইরাল হয়। তবে ভারতের সাম্প্রতিক পরিস্থিতি এবং রাজনৈতিক টানাপোড়েনের কারণে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করেন, ফারহানের উদযাপন ‘অপারেশন সিঁদুর’-কে লক্ষ্য করেই করা। বিষয়টি নিয়ে ধারাভাষ্যকাররাও অসন্তোষ প্রকাশ করেছেন।

তবে সমালোচনার আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফারহান। তার ভাষায়, এটি কেবলই একটি তাৎক্ষণিক উদযাপন, এর সঙ্গে অন্য কোনো ইঙ্গিত জড়িত নয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার