• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বাঁশখালীতে ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে একটি ভাড়া বাসা থেকে এনজিও কর্মী সঞ্জয় দেব (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার তলাবদ্ধ ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, বাঁশখালী থানা পুলিশের একটি টিম দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে থানা মর্গে নিয়ে আসে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সাধনপুর ইউনিয়নের দুয়ারীপাড়া কাঁচাবাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায়।

নিহত সঞ্জয় দেব পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের মাস্টার পাড়ার মৃত সিধুল দেবের ছেলে। তিনি এনজিও পরিচালিত 'মধ্য- দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প'-এর অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সঞ্জয় অফিসে যাননি। কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরে অফিস থেকে কয়েকজন স্টাফ তার বাসায় গিয়ে দেখেন ঘরটি ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাইরে থেকে দেখা যায় তিনি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। 

নিহতের প্রতিবেশীরা জানায়, তিনি ওই এনজিওতে দুই বছর ধরে চাকরিতে ছিলেন। প্রতিষ্ঠানের পাশে ভাড়া বাসায় মা-ছেলের দু'জন একসাথে থাকতেন। ঘটনার আগের দিন তার মা-ছেলের মধ্যে মনোমানিল্য হয় এবং মা আত্মীয়ের বাসায় চলে যান। ঘটনার দিন সঞ্জয় একাই ছিলেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, "স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা মর্গে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হবে। পুলিশ তথ্যানুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু