• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার একটি সংবাদপত্র সমাজের আয়না ও দেশের প্রতিচ্ছবি: ডিএসসিসি প্রশাসক রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা পদত্যাগের দিন দুপুরে যে খাবার খেয়েছিলেন সাহাবুদ্দিন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে জিয়া শিশু-কিশোর সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ: দুদু

পাংশায় অটোবাইক পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় অটোবাইকসহ পানিতে পড়ে আরিফ প্রামানিক (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ প্রামানিক রঘুনন্দনপুর গ্রামের নিজাম প্রামানিকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় তারাপুর এলাকায় অটোবাইক চালক মোমিন তার অটোবাইকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে নিহতের নানা আমজাদ প্রামানিকের সঙ্গে খড় কেনা নিয়ে আলাপ করছিলেন। এ সময় শিশু আরিফ অটোবাইকে উঠে পিকআপে চাপ দিলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে আরিফ পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাংশা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা (নং-৩৪/২০২৫) দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ভিওডি বাংলা
সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন
ছবি: ভিওডি বাংলা
১০ বছরেও বদলায়নি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু