• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

ড. ইউনূস বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। এজন্য দেশ পুরোপুরি প্রস্তুত।”

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট ও ভুয়া তথ্যের বিস্তারসহ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। সার্জিও গর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান। জবাবে মার্কিন কর্মকর্তারা জানান, তাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এছাড়া ড. ইউনূস আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীভূতকরণ দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। পাশাপাশি নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এবং সার্জিও গরকে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী