• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

শ্রীপুরে নবনির্মিত উপজেলা পরিষদ ভবন উদ্বোধন

  শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্মিত বহুতল ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন ও হলরুম উদ্বোধন করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী আ.ন.ম.ওয়াহেদুজ্জামান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইডিসি প্রকল্পের আওতায় ৭ কোটি ২৯ লাখ ৮৫৪ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ করা হয়েছে। এরসঙ্গে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পঞ্চম তলায় প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো।   

এর আগে জেলা প্রশাসক সব্দালপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ, বরালিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ প্রকল্পসহ কয়েক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ভিওডি বাংলা
সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন
ছবি: ভিওডি বাংলা
১০ বছরেও বদলায়নি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু