• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ সত্যিকারের স্বাধীন নয়: খৈয়ম

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: ভিওডি বাংলা
বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি। স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদেরকে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে দেয়নি।”

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রেলওয়ে মাঠ চত্বরে দাদশী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খৈয়ম বলেন, “সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা নির্বাচন হতে দেননি। এ কারণে বহু নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রায় সাড়ে ৬ শত মানুষকে গুম-খুন করা হয়েছে। এখনও অনেকে তাদের প্রিয়জনের অপেক্ষায় আছেন। এই দাদশী ইউনিয়নের অসংখ্য নেতাকর্মীও আওয়ামী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার ভুল রাজনীতির কারণে সাধারণ মানুষ, ছাত্র-জনতা গর্জে উঠেছিল। হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটে। আন্দোলনের মুখে তিনি ও তার সহযোগীরা দেশত্যাগে বাধ্য হন। তবে যারা দেশে রয়েছেন তারাও আজ বিপাকে আছেন। আমরা বিশ্বাস করি, জনগণ আর আওয়ামী লীগকে চায় না।”

বিএনপির এই নেতা বলেন, “এখন দেশকে নতুন করে সাজাতে হবে। দাদশী ইউনিয়নসহ পুরো রাজবাড়ীকে নতুন করে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে দেশকে পরিচালিত করতে হবে। তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”

খৈয়ম আরও দাবি করেন, “গত ১৭ বছরে রাজবাড়ীতে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বিএনপি সরকার ক্ষমতায় এলে রাজবাড়ীতে পদ্মা ব্রিজ হবে, পদ্মা ব্যারেজ হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”

সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, এ মজিদ বিশ্বাস, কে এ সবুর শাহিন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুব, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মর্তুজা এবং সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নুরুন্নবী।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ভিওডি বাংলা
সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন
ছবি: ভিওডি বাংলা
১০ বছরেও বদলায়নি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু