• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

‘আওয়ামী দোসরদের’ নির্বাচনে সম্পৃক্ত করা যাবে না : ফারুক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন পরিচালনায় ‘আওয়ামী দোসর’ কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের গণতন্ত্র ফোরামের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ফারুক বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র এনে দিয়েছে মুগ্ধ-আবু সাঈদরা সেই গণতন্ত্রকে আজ শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেত্মাতারা এখনো সচিবালয়ে বসে আছে। তাই আজ গণতন্ত্র ফোরামের দাবি হবে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আগামী বছরের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনে যারা ২০১৪ সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে, যারা ২০১৮ সালের দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, যারা ২০২৪ সালের বাংলাদেশে দিনের ভোট রাতে করেছেন সেই প্রেত্মাতারা এখনো সর্বত্র বসে আছেন।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার, আমরা ভালো করেই জানি আপনি একজন সৎ দক্ষ ব্যক্তি। আপনার কাছে অনুরোধ থাকবে, ২০২৬ সালের নির্বাচন পরিচালনায় কোনোভাবে আওয়ামী প্রেত্মাতারা যারা ’১৪, ‘১৮ ও ’২৪ এর নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল তারা যেন অংশ গ্রহণ করতে না পারে, দায়িত্ব পালন না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবাদুর রহমান টিপুর সঞ্চালনায় এই সমাবেশে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালাসহ অন্যরা বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগল ১৫৮ দিন: এবি পার্টি
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম