• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

শিবচরে ঘরের মধ্যে থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

  শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঘরের মধ্যে থেকে এক বৃদ্ধার গলাকাটা  লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিক জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী রেনু বেগমকে (৬০) মোবাইল ফোনে সাড়া না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের ফোন করে। পরে প্রতিবেশী লোকজন রেনু বেগমের ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে জানালা দিয়ে ভিতরে বিছানায় রেনু বেগমকে শুয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে তালা ভেঙ্গে ঘরের ভিতর থেকে গলাকাটা অবস্থায় রেনু বেগমের লাশ উদ্ধার করে। ঘরের মধ্যে বিভিন্ন মালামাল ছড়ানো ছিল। রেনু বেগমকে হত্যা করে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা। গত প্রায় এক মাস আগেও এই ঘরে একবার চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এটি একটি হত্যাকান্ড। হত্যাকাণ্ডের রহস্যউদঘাটনের জন্য আমরা প্রাণপণ প্রচেষ্টা করবো। সুরহতাল রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত করে বলা যাবে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ভিওডি বাংলা
সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন
ছবি: ভিওডি বাংলা
১০ বছরেও বদলায়নি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু