• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

সার ব্যবসায়ীকে জরিমানা করল ভোক্তা অধিকার

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জগত বাজারে সরকারি সার বেশি দামে বিক্রির অপরাধে দুই সার ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ সেপ্টেম্বর ) দুপুর ১টায় জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি ও জেলা মৃত্তিকা সম্পদ কর্মকর্তা সহযোগিতা করেন।

অভিযানে দেখা যায়— মেসার্স সাইফুল ইসলাম নামক প্রতিষ্ঠানে সরকারি সার অনুমোদন ছাড়া এবং বেশি দামে বিক্রি হচ্ছিল। ২১ টাকা দরের টিএসপি সার ৫০ টাকায়, ২৭ টাকা দরের ইউরিয়া ৩৬ টাকায় এবং ২০ টাকা দরের এমওপি সার ২৫ টাকায় বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া তাদের সরকারি সার বিক্রির কোনো লাইসেন্সও ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অনুমোদনবিহীন প্রতিষ্ঠানকে সরকারি সার সরবরাহ করার অপরাধে মেসার্স রুহুল আমিন ভূঁইয়া নামক ডিলারকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান দুটি দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য মেনে সার বিক্রি করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ভিওডি বাংলা
সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন
ছবি: ভিওডি বাংলা
১০ বছরেও বদলায়নি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু