• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পি.এম.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের জনগণের উদ্দেশে আজ ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভাষণ শুরু হবে।

তবে কোন ব্যাপারে তিনি ভাষণ দেবেন সেটি স্পষ্ট করা হয়নি। এতে করে ভারতে বিভিন্ন গুঞ্জন ও গুজব ছড়িয়েছে।

মোদি সর্বশেষ ১২ মে জাতির উদ্দেশে ভাষণ দেন। ওই সময় পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে সাধারণ মানুষকে বিস্তারিত জানান তিনি।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে পণ্য ও সেবা কর (জিএসটি) কমানো সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন মোদি। এছাড়া তার ভাষণে অন্যান্য বিষয়ও থাকবে।

ভারত সরকার সম্প্রতি পণ্য ও সেবা করে সংস্কার এনেছে। বিভিন্ন পণ্যে কর কমানো হয়েছে। এবং বিলাসী কিছু পণ্যে কর বৃদ্ধি করা হয়েছে। যা কাল সোমবার থেকে কার্যকর হবে।

রান্নার জিনিসপত্র থেকে ইলেকট্রনিক পণ্য, ওষুধ থেকে শুরু করে অটোমোবাইলের যন্ত্রাংশের দাম ভারতে আগামীকাল থেকে কমে যাবে। সবমিলিয়ে ৩৭৫টি পণ্যে কর কমানো হয়েছে।

সূত্র: দ্য উইক

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!