• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মানবকল্যাণই সব ধর্মের মর্মবাণী: নৌপরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পি.এম.
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সব ধর্মের মূল শিক্ষা মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের আয়োজনে শুভ মহালয়া ১৪৩২ উদযাপন উপলক্ষে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “সব ধর্মই অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা দেয়, আত্মশুদ্ধির সুযোগ করে দেয়, মানবসেবা ও দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করে।”

তিনি শারদীয় দুর্গোৎসবকে বাংলাদেশের সর্বজনীন উৎসব হিসেবে উল্লেখ করে বলেন, “এটি শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং সবার উৎসব। এ উৎসব উদযাপনের মাধ্যমে মানুষে মানুষে বন্ধন তৈরি হয়, ভেদাভেদ দূর হয় এবং ভ্রাতৃত্ববোধ জাগে।”

সনাতন ধর্মাবলম্বীদের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনে সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি কোনো স্বার্থান্বেষী মহল যাতে অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক