• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজৈরের কবিরাজপুরে বিএনপির জনসভা অনুষ্ঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান।

অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও যুবদল নেতা সরদার সহিদুল্লাহ রেজাউল এবং কবিরাজপুর ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন কবিরাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন হাওলাদার এবং বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম বেলায়েত (ঢাকা জজ কোর্ট)।

নেতারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাজশাহীর সেই স্বেচ্ছাসেবক নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রাজশাহীর সেই স্বেচ্ছাসেবক নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নিয়ম ভেঙে সম্মানী নিচ্ছে শাহ মখদুম কলেজের গভর্নিং বডি
নিয়ম ভেঙে সম্মানী নিচ্ছে শাহ মখদুম কলেজের গভর্নিং বডি