• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আজ শুভ মহালয়া

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন মহালয়া আজ রোববার (২১ সেপ্টেম্বর )। এদিন থেকেই দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। 

মহালয়া উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘট স্থাপন, বিশেষ পূজা ও চণ্ডীপাঠ অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা ভোর থেকেই তর্পণের মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশে অন্ন-তিল-জল উৎসর্গ করছেন।

পুরাণ মতে, মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত শক্তিতে সৃষ্ট ‘মহামায়া’ নয় রাতের যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করেন। তাই মহালয়া দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হলেও আজ থেকেই শুরু হয়েছে দেবীপক্ষ, শোনা যাচ্ছে পূজার আগমনধ্বনি।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, রমনা কালী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, জগন্নাথ হলসহ রাজধানীর বিভিন্ন মণ্ডপে মহালয়া উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এবার সারাদেশে ৩৩ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর মধ্যে শুধু ঢাকা মহানগরীতে রয়েছে ২৫৫টি মণ্ডপ। তিনি জানান, গতবারের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে এবং সরকারি অনুদানও এক কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক