• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

সাতক্ষীরায়এক গৃহবধুর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরার সদর উপজেলার খানপুরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত গৃহবধূর নাম শাহানাজ (২৬)। তিনি খানপুর গ্রামের আবুল কাসেম গাজীর বড় ছেলে মাসুদ (৩২) এর স্ত্রী। ১৯ সেপ্টেম্বর তার মরদেহ উদ্ধার হয়।

মৃত্যু গৃহবধূ শাহানাজ কয়রা উপজেলার ঘুকরাকাটি গ্রামের মৃত্যু শাহাদাৎ হোসেন মেয়ে। মৃত্যু গৃহবধূ শাহানাজের শাশুড়ি রোকেয়া খাতুন জানান, আমার বড় ছেলে মাসুদ চাকরি করেন। বর্তমানে মাসুদ বাড়িতে নেই। আমার বউমার রাতে শোয়ার ঘরের বারান্দায় আমার বৃদ্ধ শাশুড়িও মাঝে মাঝে আমার ছোট ছেলে ফিরোজ (২৬) শয়ন করে। ঘটনার দিন রাতে আমার বৃদ্ধ শাশুড়ি ছিল কিন্তু ওই দিন আমার ছোট ছেলে ফিরোজ হোসেন মৎস্য ঘেরের বাসায় ছিল। আমাদের পরিবারের কারো সাথে আমার বউমার কোন প্রকার ঝামেলা হয়নি।

চাচা শ্বশুর আবুল কালাম জানান, ১৮ সেপ্টেম্বর বিকালে বউমা আমার মেয়ে সোনালী (২০)কে সাথে নিয়ে জুতাসহ কিছু জিনিস মার্কেট করে নিয়ে আসে। রাত ৯টার দিকে নিজের ঘরে শয়ন করে। সকালে বউমা দেরি করে উঠতে দেখে বাড়ির অন্যান্য সদস্যরা ও প্রতিবেশীরা বউমাকে ডাকতে থাকে।ডাকে সাড়া না দেওয়ায় আমি ঘরের দরজার হাক (খিল) লাঠি দিয়ে খুলে ঘরে প্রবেশ করে দেখি ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলছে। তাকে বাঁচাতে ওড়না কেটে তাকে নিচে নামানো হলে তখন মৃত্যুবরণ করে।

তারা আরও জানান, মৃত শাহানাজের গলায় যে দাগ দেখা যাচ্ছে এবং ঘরের আড়ায় ওড়না বাঁধা বউমার পক্ষে সম্ভব ছিল না বলে তারা ধারণা করছে।পরে এলাকা থেকে সাতক্ষীরা সদর থানার সংবাদ দিলে থানার এসআই নিশাত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, হত্যা কি আত্মহত্যা ময়না তদন্ত ছাড়া জানা যাবে না। ময়না তদন্ত করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার