• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক    ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ এ.এম.
বাংলাদেশ দল। ছবি: এএফপি

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের সমীকরণ মিলাতে না পারলেও শ্রীলঙ্কার সৌজন্যে সুপার ফোরে জায়গা পেয়েছে বাংলাদেশ। আর সেই সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষেই মাঠে নামবে টাইগাররা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে বাংলাদেশের একাদশ। ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে অধিনায়ক লিটন কুমার দাস নামাবেন শক্তিশালী দল। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন।

ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম অটোচয়েজ। আফগানদের বিপক্ষে দুর্দান্ত ফিফটি করে নিজের জায়গা পাকা করেছেন তিনি। তার সঙ্গী হবেন সাইফ হাসান, যিনি ইমনের বদলি হিসেবে সুযোগ পেয়ে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন।

তিনে খেলবেন অধিনায়ক লিটন কুমার দাস, চার নম্বরে তাওহীদ হৃদয় আর পাঁচ নম্বরে অটোচয়েজ জাকের আলী। তবে নুরুল হাসান সোহানকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, আফগানিস্তানের বিপক্ষে দুই পেসার নিয়ে নামলেও লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ নামতে পারে তিন পেসার নিয়ে। সেক্ষেত্রে সোহান কিংবা শামীম পাটোয়ারীর একজন জায়গা হারাতে পারেন।

স্পিন বিভাগে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আফগানদের বিপক্ষে সুযোগ পেয়েই কার্যকর ভূমিকা রেখেছেন নাসুম। পাশাপাশি লঙ্কান ব্যাটারদের বেশিরভাগই ডানহাতি হওয়ায় তাকে বাড়তি সুবিধায় ভাবছে টিম ম্যানেজমেন্ট।

পেস বিভাগে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম সাকিবকে। তবে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন দৌড়ে। তাকে নিতে চাইলে একজন বিশেষজ্ঞ ব্যাটার বা বোলারকে বসাতে হবে বাইরে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার