• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগের দাবিতে মানববন্ধন হাছান মাহমুদ ও নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের সমর্থন পাওয়া কঠিন বিজ্ঞাননির্ভর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বললেন ডা. রফিকুল ইসলাম লালবাগ থানার মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: পদ ১২৯৫১, আবেদন ৫৩ হাজার দুপুরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিন চৌধুরীকে নজরদারিতে সাবেক উপদেষ্টা সাখাওয়াত, গ্রেপ্তার হতে পারে ছেলেও ভিয়েনা চলচ্চিত্র উৎসবে জায়গা পেল খুলনার গল্পভিত্তিক ‘দেলুপি’

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন

নিজস্ব প্রতিবেদক    ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ এ.এম.
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির সপ্তম তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।আরও পড়ুন: 

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন এবং তার স্ত্রী গৃহিণী। দুর্ঘটনার সময় পরিবারটি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ এসি বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তারা চারজনই দগ্ধ হন। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিয়ন্ত্রণে এনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তুহিনের শরীরের ৪০ শতাংশ, তার স্ত্রী ইবার ৮ শতাংশ, ছেলে তাওহীদের ১৫ শতাংশ এবং তানভীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিসা জটিলতায় কিরগিজস্তানে ফিরতে পারছেন না শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
ভিসা জটিলতায় কিরগিজস্তানে ফিরতে পারছেন না শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ