• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ঝালকাঠিতে মোটরসাইকেল শোভাযাত্রা যুবদল নেতাদের

ঝালকাঠি প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোল্লারহাট ইউনিয়নের কর্মীসভা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (১৯ সেপ্টেম্বর) বিকেলে কর্মীসভায় সর্বাধিক নজর কাড়েন মোল্লারহাট ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ও আসন্ন কাউন্সিলে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেজাউল করিম খান (রহিম)। 

বিকাল ৪টায় স্থানীয় বারানিরপাড় এলাকা থেকে রহিমের নেতৃত্বে প্রায় শতাধিক মোটরসাইকেলের শোডাউন শুরু হয়। শোডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল ৫টায় কর্মীসভাস্থল মোল্লারহাট জেড এ ভুট্টো বালিকা বিদ্যালয় মাঠে এসে যোগ দেয়। রহিমের নেতৃত্বে প্রবল স্লোগান ও শোডাউন কর্মীসভা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান প্রমুখ।

স্থানীয় নেতাকর্মীরা জানান, রহিম দীর্ঘ বছর যাবৎ স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে তাদের সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে এসেছেন। তিনি এলাকার একজন সুনামধন্য ব্যবসায়ী হওয়ায় তার আর্থিক টানাপোড়েন না থাকায় সবসময় নিজেকে কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি করছেন।  রহিমের এই জনপ্রিয়তা আসন্ন কাউন্সিলে তার অবস্থান আরও দৃঢ় করেছে। তারা বিশ্বাস করেন, রহিম নেতৃত্বে এলে যুবদল হবে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী এবং সুসংগঠিত করবে।

কর্মীসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা- মশিউর রহমান রাসেল/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার