• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের দায়িত্ব এপিবিএনের হাতে

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পি.এম.
আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন)। সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে নিরাপত্তার দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। একই সঙ্গে বিমানবাহিনীর টাস্কফোর্স সদস্যদের দায়িত্ব শেষে ব্যারাকে ফেরত পাঠানো হবে।

দুই বাহিনীর মধ্যে এক বছরের টানাপোড়েন ও সাম্প্রতিক বিরোধের প্রেক্ষাপটে গত বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। এতে পুলিশের আইজিপি বাহারুল আলম, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ছয় দফা সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—বিমানবন্দরের নিরাপত্তায় বেবিচকের একক কর্তৃত্ব নিশ্চিত করা, এপিবিএনকে দ্রুত টার্মিনালের ভেতরে দায়িত্ব দেওয়া, বিমানবাহিনীর টাস্কফোর্সকে মূল বাহিনীতে ফেরত পাঠানো, সাপ্তাহিক নিরাপত্তা সভা আয়োজন এবং দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারে বেবিচককে অপারেটর ও রেগুলেটর হিসেবে পৃথক করার সুপারিশ।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর আনসার সদস্যরা দায়িত্ব ছেড়ে যাওয়ায় বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব পায় বিমানবাহিনী। পরে এপিবিএন ও অ্যাভসেকের মধ্যে অফিস সরানোসহ নানা বিরোধ সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার দপ্তরে গড়ায়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক