• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

গ্রহণযোগ্য নির্বাচনই এখন বড় প্রয়োজন: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পি.এম.
নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলনে বহু তরুণ প্রাণ হারিয়েছে, লাখো নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় অনেককে নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আবারও নির্বাচন বানচালের চেষ্টা হয়, জনগণ আর তা মেনে নেবে না, সম্মিলিতভাবে প্রতিহত করবে।”

তিনি বলেন, দেশে নির্বাচনের ঘোষণা এলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং বিএনপিকে ক্ষমতায় আনবে। সেই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান নেতৃত্বে এসে দেশকে এগিয়ে নেবেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান বহুবার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ তা উপেক্ষা করেছে, যার ফলে তাদের “করুণ পরিণতি” হয়েছে।

সভায় নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় বিএনপির এ বি এম মোশাররফ হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না