• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পাংশায় মানসিক রোগাক্রান্ত বৃদ্ধ ও মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় পৃথক ঘটনায় মানসিক রোগাক্রান্ত এক বৃদ্ধ ও মাদকাসক্ত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনা দুইটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাবুপাড়া ইউনিয়নের দত্ত মাজাইল ও সুজানগর গ্রামে। 

প্রথম আত্মহত্যাকারী হলেন দত্ত মাজাইল গ্রামের মৃত মেহের আলী মন্ডলের ছেলে আনছার মন্ডল (৭০)।

পরিবারের সদস্যরা জানান, আনছার মন্ডল প্রায় এক মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ সময় তিনি আবোল-তাবোল কথাবার্তা বলতেন, রাতে জেগে থাকতেন এবং অস্বাভাবিক আচরণ করতেন। কবিরাজের কাছ থেকে চিকিৎসা করানো হলেও উন্নতি হয়নি। মানসিক অশান্তির কারণেই তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে বসতঘরের একটি কক্ষে দরজার সিটকিনি লাগিয়ে জানালার গ্রিলে নেট জাল দিয়ে ফাঁস নেন। সকালে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পেয়ে পাংশা মডেল থানার এসআই (নিরস্ত্র) নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

অপরদিকে, একই ইউনিয়নের সুজানগর গ্রামে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক বৃহস্পতিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে নিজ ঘরে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘরের মধ্যে শব্দ পেয়ে তার মা শাহানা বেগম ছুটে এসে ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে বটি দিয়ে ওড়না কেটে নিচে নামানোরমপর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতের মা জানান, দীর্ঘদিন ধরে রুহুল মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি পরিবারের অগোচরে ধান, পেঁয়াজ, হাঁস-মুরগি বিক্রি করতেন। সম্প্রতি তিনি বাবা-মায়ের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। গরিব পরিবারের পক্ষে টাকা দেওয়া সম্ভব না হওয়ায় এ নিয়ে তাঁর সঙ্গে ঝগড়া হয়। পরিবারের ধারণা, টাকার অভাব ও মানসিক দুঃখ থেকেই রুহুল আমিন আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে পাংশা থানার এসআই শাহ আলম সোহাগ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পাংশা থানা এলাকায় পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ দুইটির ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা-এসকে পাল সমীর/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার