• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

শিল্পকলা একাডেমির মঞ্চে নোয়াখালী কলেজের শিক্ষার্থীর জয়যাত্রা

নোয়াখালী প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ১২ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এমএম আর্ট ফাউন্ডেশন আয়োজিত ৪র্থ ক্যালিগ্রাফি পেইন্টিং এক্সিবিশন-২০২৫। এবারের প্রদর্শনীতে স্থান পায় নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও এনজিসি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ ওসমান অনুর চমৎকার একটি ক্যালিগ্রাফি শিল্পকর্ম, যার শিরোনাম ছিল — “নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে।”

প্রদর্শনীতে দেশের বিশিষ্ট ক্যালিগ্রাফারদের অসংখ্য শৈল্পিক কাজ দেখতে শিল্পপ্রেমীরা প্রতিদিন ভিড় জমান। জাতীয় পর্যায়ে তৌহিদ হোসেন অনুর শিল্পকর্ম প্রদর্শিত হওয়ায় তার সহপাঠী, ক্লাবের সদস্য এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তৌহিদ হোসেন অনু জানান, “প্রায় চার বছর ধরে ক্যালিগ্রাফি নিয়ে কাজ করছি। এতদিনের সাধনা ও অপেক্ষার পর এই এক্সিবিশনে আমার কাজ নির্বাচিত হওয়া আমার জন্য বড় প্রাপ্তি। বিশেষ করে আমার প্রিয় উস্তাদ মাহবুব মুর্শেদ স্যারের প্রদর্শনীতে নিজের কাজ দেখতে পাওয়া ছিল স্বপ্নের মতো। আলহামদুলিল্লাহ, অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ তুলে ধরতে পারি।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীতে গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার
নীলফামারীতে গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার
মাদকের বিরুদ্ধে অভিযান-অবৈধ দখল উচ্ছেদ, কারাদণ্ড ৭
মাদকের বিরুদ্ধে অভিযান-অবৈধ দখল উচ্ছেদ, কারাদণ্ড ৭
দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪