টপ নিউজ
নির্বাচন কমিশন-নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত ২ অধ্যাদেশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পি.এম.

ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এছাড়া, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-ও চূড়ান্ত অনুমোদন পাওয়া বিষয়ে জানানো হয়েছে।
ভিওডি বাংলা/জা







