• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

কলকাতায় যে দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ

নিজস্ব প্রতিবেদক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫০ টন ইলিশ ভারতের পেট্রাপোলে পৌঁছেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বনগাঁ সীমান্ত দিয়ে ১০টি ট্রাকে এসব ইলিশ পাঠানো হয়। পরে আরও ৫০ টন ইলিশ কলকাতার বাজারে পৌঁছে যায়।

ভারতীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে ইলিশের নিলাম অনুষ্ঠিত হয়। খুচরা বাজারে কেজিপ্রতি দাম ধরা হয়েছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। তবে চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এবার ১২শ’ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া, প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (প্রায় ১ হাজার ৫৭ টাকা) রপ্তানি করা যাবে। সরকার এ বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই কলকাতা ও পাশের জেলার বাজারগুলোতে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে।

২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতি অনুযায়ী শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানির তালিকাভুক্ত হলেও প্রথমবার বিদেশে রপ্তানির অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে। তখন থেকেই দুর্গাপূজার সময় ভারতে ইলিশ পাঠানো হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী