• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে হাতিরঝিল ও ৩শ’ ফিট

নিজস্ব প্রতিবেদক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পি.এম.
অন্ধকার হলেই হাতিরঝিল ও ৩০০ ফিটে ছিনতাইয়ে  নেমে পড়ে অপরাধীরা। ছবি- সংগৃহীত

রাজধানীর বিনোদনের কেন্দ্র হাতিরঝিল ও পূর্বাচলের ৩০০ ফিট সড়ক। দিনে ভিড়, আলো ও নিরাপত্তা সবই ঠিকঠাক। কিন্তু রাত নেমে আসলে বদলে যায় দৃশ্যপট। অন্ধকার ও ফাঁকা রাস্তায় সুযোগ নেয় ছিনতাইকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও তা উপেক্ষা করেই চলে নানা অপরাধ।

ব্যস্ত রাজধানীতে কিছুটা স্বস্তির ছোঁয়া নিতে অনেকেই ছুটে যান হাতিরঝিলে। কিছুদিন ধরে সেই স্বস্তিতে গুড়ে বালি। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাতিরঝিলের কয়েকটি স্পটে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে ফ্লাইওভারের নিচের পথ, পানির ধারের নির্জন রাস্তা আর যেখানে স্ট্রিট লাইট নেই-সেসব জায়গায় অপরাধীরা বেশি সক্রিয়।

কাজ শেষ করে সন্ধ্যায় অফিসে ফিরছিলেন অনলাইন ডেলিভারির কাজ করা সায়েম। হাতিরঝিলের রামপুরা সেতুর কাছে তাকে ঘিরে ধরে চারজন-পাঁচজন।

সায়েম বলেন, ‘আমি যখন হাতিরঝিল দিয়ে যাচ্ছি পাঁচজন আমার পথ আটকায়। তাদের একজন বলেন, তোমাকে বড়ভাই ডাকে। এরপরই আমার সব নিয়ে যায় তারা।’

একই অবস্থা পূর্বাচলের ৩০০ ফিট সড়কেও। এখানেও নিয়মিতই ঘটছে ছিনতাই, ডাকাতি আর হত্যার মতো ঘটনা। পুলিশের টহল থাকলেও সুযোগ বুঝে কাজ শেষ করে সটকে পড়ছে অপরাধীরা। সম্প্রতি এক মোটরসাইকেল রাইডারও তাদের শিকারে পরিণত হন।

পুলিশের তথ্য বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নয় মাসে হাতিরঝিলে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পড়েছে মাত্র সাতটি। আর ৩০০ ফিটে ছিনতাইয়ের ঘটনায় খিলক্ষেত থানায় অভিযোগ পড়েছে চারটি। তবে সাধারণ মানুষের ধারণা, আরও অনেক ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ করেন না অনেকেই।

রাজধানীতে ছিনতাই এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধের জন্য আমাদের নিয়মিত টহল চলমান বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটির দিনেও তেলের জন্য দীর্ঘ সারি
ছুটির দিনেও তেলের জন্য দীর্ঘ সারি
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
তুরাগের বস্তিতে লাগা আগুনে ৩০ ঘরপুড়ে ছাই
তুরাগের বস্তিতে লাগা আগুনে ৩০ ঘরপুড়ে ছাই