• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

হয়রানি ছাড়া বিচারপ্রাপ্তির নতুন পথ : আইন উপদেষ্টা

সিলেট প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পি.এম.
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সংগৃহীত ছবি

দেশের ১২ জেলায় বৃহস্পতিবার (১৮ সেপ্টম্বর) থেকে মামলাপূর্ব মধ্যস্থতার বিধান কার্যকর হয়েছে। বুধবার (১৭ সেপ্টম্বর) সন্ধ্যায় সিলেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রথম ধাপে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটিতে এ বিধান চালু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, হয়রানি ছাড়াই স্বল্প খরচে জনগণের বিচারপ্রাপ্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, অধ্যাদেশ অনুযায়ী পারিবারিক বিরোধ, ভাড়া নিয়ন্ত্রণ, বণ্টন, অগ্রক্রয়, ভরণপোষণ, যৌতুক ও নির্যাতন সম্পর্কিত অভিযোগে মামলা দায়েরের আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার চেষ্টা করতে হবে।

ড. আসিফ নজরুল আরও জানান, দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগ সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিভিল ও ক্রিমিনাল আদালত পৃথককরণ, ২২৫ বিচারকের পদ সৃষ্টি, সিআরপিসি ও সিপিসি সংশোধন এবং সাইবার আইনসহ নারী-শিশু নির্যাতন দমন আইনে সংস্কার।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জেলা লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে এ মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজদের বিশেষ মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দেওয়া হবে। সিলেটে ইতোমধ্যে একজন অবসরপ্রাপ্ত জেলা জজ দায়িত্ব গ্রহণ করেছেন।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল