• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

শহীদ শিশুদের লেখা নিয়ে নবারুণের বিশেষ সংখ্যার আহ্বান তথ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পি.এম.
নবারুণ পত্রিকার লেখকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শিশুদের লেখা ও স্মৃতিচিহ্ন নিয়ে ‘নবারুণ’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ করতে হবে। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর তথ্য ভবনে নবারুণ পত্রিকার লেখকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, নবারুণে শিশু-কিশোরদের লেখা ও ছবি বেশি করে প্রকাশ করতে হবে। এতে তারা অনুপ্রাণিত হবে এবং সৃজনশীলতা বিকশিত হবে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানসহ বিভিন্ন বিষয়ে লেখার আহ্বান জানান তিনি।

তিনি নবারুণ পত্রিকার সব সংখ্যা (১৯৭০ থেকে) ডিজিটালভাবে সংরক্ষণ ও অনলাইনে উন্মুক্ত করার প্রস্তাব দেন। পাশাপাশি নতুন লেখকদের জন্য আলাদা বিভাগ চালুর পরামর্শ দেন এবং প্রতি সংখ্যায় অন্তত পাঁচজন নতুন লেখকের লেখা প্রকাশের তাগিদ দেন।

মাহফুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে লেখালেখি করা লেখকদের লেখা ধারাবাহিকভাবে প্রকাশ করলে পত্রিকা আরও সমৃদ্ধ হবে। এছাড়া লেখক-সম্মানি বৃদ্ধি ও শিশু-সাহিত্যিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা আয়োজনেরও আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। শুরুতে নবারুণ নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন সম্পাদক ইসরাত জাহান এবং সভা সঞ্চালনা করেন সিনিয়র সম্পাদক শাহিদা সুলতানা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা