• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ফরিদপুরে হামলার ঘটনায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পি.এম.
মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার এসআই আজাদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম। মামলায় নিক্সনসহ ২৯ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া। মামলায় থানায় হামলা ও ভাঙচুরে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে দ্রুত বিচার আইনে দায়ের করা আরেক মামলায় আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিককে গ্রেফতার দেখানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে টানা অবরোধ ও আন্দোলন শুরু হয়। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মহাসড়ক অবরোধ এবং রেলপথ অবরোধের কারণে একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়।

গত সোমবার অবরোধ চলাকালে ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, হাইওয়ে থানা ও সরকারি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, এসব ঘটনায় আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু