• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাময়িক বিঘ্নের আশঙ্কা বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক ব্যাঘাত ঘটতে পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইন কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুই বার ঘটে। এর ফলে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১-এর ক্ষেত্রে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন দেখা দিতে পারে।

বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, সম্ভাব্য সূচি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট পর্যন্ত ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ১২ মিনিট এবং ২ ও ৩ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

এছাড়া, ৪ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট পর্যন্ত ১২ মিনিট, ৫ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১১ মিনিট এবং ৬ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট সাময়িক ব্যাঘাতের আশঙ্কা রয়েছে।

বিএসসিএল জানিয়েছে, এই ব্যাঘাত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন ফিচার আনলো ইনস্টাগ্রাম
নতুন ফিচার আনলো ইনস্টাগ্রাম
টেলিকম স্থাপনায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ চাইলেন এমটব
টেলিকম স্থাপনায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ চাইলেন এমটব
যুক্তরাজ্য শিশুদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়ায় কঠোর নিয়ম চালু করছে
যুক্তরাজ্য শিশুদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়ায় কঠোর নিয়ম চালু করছে