• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বিরূপ মনোভাবেই সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান: শেখ হাসিনার আইনজীবী

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বিরূপ মনোভাব থেকেই সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “মাহমুদুর রহমান একজন ইতিহাসবিদ হিসেবে নিজের বক্তব্য দিয়েছেন। তবে তিনি কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী নন, আন্দোলনেও উপস্থিত ছিলেন না। বিভিন্ন বইয়ের উদ্ধৃতি দিয়ে বক্তব্য দিয়েছেন মাত্র। শেখ হাসিনার সরকারের সময় জেল খাটা ও মামলা হওয়ায় বিদ্বেষবশত তিনি এ সাক্ষ্য দিয়েছেন।”

আইনজীবী আমির হোসেন আরও জানান, মাহমুদুর রহমানের জবানবন্দিতে শেখ হাসিনার বিরুদ্ধেই সবচেয়ে বেশি মন্তব্য এসেছে। তবে সেগুলো সত্যনির্ভর নয়।

নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে তিনি বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনা কিংবা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের নির্দেশেও কোনো হত্যাকাণ্ড ঘটেনি।”

এদিন সকাল পৌনে ১১টা থেকে শুরু হওয়া বিচারকাজে দ্বিতীয় দিনের মতো মাহমুদুর রহমানকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবী। দুপুর দেড়টায় তার জেরা শেষ হয়। বিকেলে সাক্ষ্য দেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার পর্যন্ত এ মামলায় ৪৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের পর এ মামলার সাক্ষ্য পর্ব শেষ হবে।

এদিকে আজ সকালেও কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মানবতাবিরোধী অপরাধের এ মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। তার উপস্থিতিতেই জবানবন্দি দিচ্ছেন সাক্ষীরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি