• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইশরাককে মন্ত্রিসভায় দেখতে চান পুরান ঢাকাবাসী দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা

সাংবাদিক নির্যাতন মামলা :

সাবেক ডিসি সুলতানার জামিন স্থগিত চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের মামলায় কারাগারে থাকা তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের আইনজীবী ইশরাত হাসান এ আবেদন করেন। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সাবেক ডিসি সুলতানার আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ বিষয়টি সংবাদ মাধম্যকে জানিয়েছেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।

সেদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ, ব্যারিস্টার জিয়াউর রহমান। অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিনের বিষয়ে আদেশের জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর ৯ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন পান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসন এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলাম
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপিকে মৃত্যুদণ্ড
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপিকে মৃত্যুদণ্ড
৬ লাশ পোড়ানো মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ
৬ লাশ পোড়ানো মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ