• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার ফোরে খেলার: মুশতাক

স্পোর্টস ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পি.এম.
বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ-ছবি সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য এখন নিজেদের হাতে নেই। হংকংয়ের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় হার টাইগারদের সুপার ফোরের আশা ঝুঁকিতে ফেলেছে।

এবার আফগানিস্তানের বিপক্ষে জয় চাই, পাশাপাশি শেষ ম্যাচে আফগানদের শ্রীলঙ্কার কাছে হার নিশ্চিত করতে হবে। তাই লিটন দাসরা সুপার ফোরে খেলার সম্ভাবনা অনেক “যদি-কিন্তু”-র ওপর নির্ভর করছে।

বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বিশ্বাস হারাতে চান না। তিনি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার ফোরে খেলার। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট সবাই খেলোয়াড়দের মধ্যে সেই বিশ্বাসটা জাগিয়ে তুলতে চেষ্টা করছে। কাজটা নিঃসন্দেহে কঠিন, অনেক যদি-কিন্তু থাকলেও আমাদের প্রথম ম্যাচ জয়েই মনোযোগ দিতে হবে।”

মুশতাকের মতে, আফগানিস্তানের বিপক্ষে মূল চ্যালেঞ্জ হবে তাদের স্পিন আক্রমণ। রশিদ খানের নেতৃত্বে আফগান দলের স্পিনাররা যে কোনো দলকেই বিপদে ফেলতে পারে। তিনি বলেন, “তাদের স্পিন বিভাগ খুবই শক্তিশালী, বিশেষ করে মাঝের ওভারগুলোতে। যদি আমরা তাদের স্পিনকে সঠিকভাবে মোকাবিলা করতে পারি এবং ভালো স্কোর দাঁড় করাতে পারি, তবে আমরা চ্যালেঞ্জ জানাতে সক্ষম হব। আমাদের বোলিং আক্রমণও শক্তিশালী। আমাদের মূল ফোকাস মাঝের ওভারগুলোতে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার