• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার মমিনপুর ইউনিয়ন বাজারে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে বলেছেন। এই নির্বাচনে সাধারণ জনগণের শ্রমিক মেহনতী মানুষের দল জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া বিজয়ী হওয়া কোনভাবে সম্ভব নয়। বিএনপির বিরুদ্ধে যে যেভাবেই ষড়যন্ত্র করুক না কেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন ষড়যন্ত্র করে কাজ হবে না। আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের সৈনিক। আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক ভাবে বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের করতে হবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। দেশের গণতন্ত্র স্বাধীনতা বিপন্ন হবে। তাই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। 

এ সময় তিনি আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়ন, ঘোলদারি সহ উপজেলা প্রতিটি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এই সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না