• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ককটেল ফাটিয়ে

আ. লীগের মিছিল থেকে আটককৃত ব্যক্তিদের ছাড়িয়ে নিলো নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ‘ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে, পুলিশ সেখান থেকে ৫-৬ জনকে ধরে ফেলে।

এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল ২৫ থেকে ৩০টি মোটর সাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিঁচড়ে ‘ছাড়িয়ে নিয়ে যায়’।

শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক বলছেন, আওয়ামী লীগের ‘ব্যাকআপ টিমের জন্য’ পুলিশ আটকদের ধরে রাখতে পারেনি।

তিনি বলেন, শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। ৫/৬ জনকে আটক করা হয়, এর সঙ্গে সঙ্গে ২৫-৩০টি বাইক দিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। তারা এসেই কয়েকটি ককটেল ফাটিয়ে তাদের (আটকদের) নিয়ে যায়।

সে সময় ওই ‘ব্যাকআপ টিম’ থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটকের তথ্য দিয়েছেন ওসি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’