• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ওজোনস্তর রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা করা সম্ভব নয়। তিনি বলেন, উন্নত দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার কারণে ওজোনস্তর সুরক্ষায় বৈশ্বিক সাফল্য অর্জিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ‘ওজোনস্তর রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’ শীর্ষক আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “ওজোনস্তর ক্ষয়ের কারণে মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণিজগৎ বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছিল। তবে মন্ট্রিয়াল প্রটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন এবং উন্নত দেশগুলোর সহযোগিতার কারণে ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে পৃথিবী সফল হয়েছে। তিনি আরও বলেন, “রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব।”

প্রধান অতিথি হিসেবে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য উল্লেখ করেন। তিনি বলেন, “সমালোচনাকে ইতিবাচকভাবে নিয়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা হোক। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আচরণে পরিবর্তন আনার মাধ্যমেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। এতে বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক এবং ইউএনডিপির প্রতিনিধি। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক।

অনুষ্ঠানে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কারও বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী