• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি মন্দিরে যান। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নেতারা তাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। তবে পূজা উপলক্ষে বছরে একবার হলেও সরাসরি দেখা হওয়ার ও কথা বলার সুযোগ তৈরি হয়।”

এ সময় তিনি দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ স্থাপন করা হচ্ছে। সারা দেশে পূজামণ্ডপ প্রস্তুতির কাজও জোরেশোরে চলছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক